‘ফ্লোচার্ট’ সম্পর্কে আলোচনা

আপডেট : ১২ মে ২০২০, ২০:২৯

মো.কামরুল হাসান, সহকারী শিক্ষক

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল

জাহানাবাদ সেনানিবাস, খুলনা।

প্রোগ্রামিং ভাষা

 

ফ্লোচার্ট(Flowchart) :

শিক্ষার্থী বন্ধুরা, বিশ্ব এক মরণঘাতি ভাইরাসের কারণে দুর্যোগ মুহূর্ত পার করছে। তোমাদের পরীক্ষাও স্থগিত হয়েছে। এই সময়টাতে ঘরেবসেচর্চা করবে। স্বাস্থ্যবিধি মেনে চলবে। অনুশীলন পাতায় নিয়মিত চোখ রাখবে।

গতপর্বে ‘অ্যালগরিদম’সম্পর্কে জেনেছি। আজ আমরা‘ফ্লোচার্ট’ সম্পর্কে আলোচনা করব।

অ্যালগরিদমের চিত্রিত রূপ হলো ফ্লোচার্ট। কতকগুলো সুনির্দিষ্ট প্রতীক বা চিহ্নের  সাহায্যে কোনোসমস্যা সমাধানের ধারাবাহিকধাপসমূহ ফ্লোচার্টের মাধ্যমে প্রকাশ করা হয়।

অনেক সময় অ্যালগরিদমের ভাষা এতটা দুর্বোধ্য হয় যে, সহজে প্রোগ্রামের উদ্দেশ্য বুঝা যায়না। প্রোগ্রাম পরিবর্তন করতে এবং জটিল প্রোগ্রাম সহজে লেখা সম্ভব হয়। এ ছাড়া  প্রোগ্রামেভুল থাকলেসহজেভুল নির্ণয় ও সংশোধন করতে ফ্লোচার্ট সহায়তা করে।

ফ্লোচার্ট প্রধানত দুই ধরনের। ১.সিস্টেম ফ্লোচার্ট    ২. প্রোগ্রাম ফ্লোচার্ট

মূলত কোনো সিস্টেমের কার্যপ্রণালি বোঝানোর জন্য সিস্টেম ফ্লোচার্ট ব্যবহার করা হয়। সুনির্দিষ্ট প্রতীক বা চিহ্নের সাহায্যে সিস্টেম ফ্লোচার্ট অঙ্কণ করা হয়। তোমাদের পাঠ্যপুস্তকে প্রতীকগুলো দেওয়া আছে বিধায় এখানে সেগুলো আলোচনা করা হলো না।

প্রোগ্রাম ফ্লো চার্টে প্রোগ্রামের বিভিন্ন ধাপের বিস্তারিত বিবরণ অঙ্কন করা হয়। তোমাদের পাঠ্যপুস্তকে প্রতীকগুলো দেওয়া আছে বিধায় এখানে সেগুলো আলোচনা করা হলোনা।সেগুলো এখনই দেখে নাও।

এখন গত দিনের আলোচিত দুটি সংখ্যার যোগফল করার জন্য অ্যালগরিদম ও ফ্লোচাটর্ উদাহরণ দেওয়া হলো :

ধাপ ১ : শুর ু করি

ধাপ ২ : সংখ্যা দুটি ইনপুট করি

ধাপ ৩ : সূত্র প্রয়োগ করে যোগফল বের করি

ধাপ ৪ : যোগফল প্রকাশ করি

ধাপ ৫ : শেষ করি

 

চিত্র :দুটিসংখ্যা যোগফল করার জন্য ফ্লোচার্ট

 

উদাহরণটিতে লক্ষণীয় যে, অ্যালগরিদমের চেয়ে ফ্লোচার্ট দেখে প্রোগ্রামের গতিপ্রকৃতি সহজে বুঝা যাচ্ছে।

শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। এখানে খুবই অল্প পরিসরে আলোচনা করা হয়েছে। তোমাদের পাঠ্য পুস্তকে বিশদভাবে আরও বর্ণনা করা রয়েছে। সেগুলো মনোযোগ দিয়ে পড়বে। আগামী পর্বে ‘সি প্রোগ্রামিং ভাষা ও এরগঠন’নিয়ে আলোচনা করা হবে। সকলে মনোযোগ দিয়ে লেখাপড়া করবে।

(চলবে...)