জার্মান কাপ ফাইনাল ৮ জুলাই

আপডেট : ১২ মে ২০২০, ২০:৩৩

জার্মান লিগের ফেরার তারিখ ঘোষণা দিয়েই দেশটিতে বেশ আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে লিগ কর্তৃপক্ষ। এবার এরই মধ্যে জার্মান কাপ ফাইনালের সূচিও ঘোষণা করে দিয়েছে দেশটির ফুটবলের নীতিনির্ধারক সংস্থা জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি)। সম্প্রতি এক বিবৃতিতে তারা জানিয়েছে, আগামী ৮ জুলাই হবে ফাইনালটি। আর সেমিফাইনাল দুটো অনুষ্ঠিত হবে আগামী ৯ ও ১০ জুন। প্রথম সেমিতে বায়ার্ন মিউনিখ মুখোমুখি হবে আইনট্র্যাখট ফ্রাঙ্কফুর্টের। এর পর দিন বরুসিয়া মুনশেনগ্লাডবাখ খেলবে চতুর্থ বিভাগের দল সারব্রুকেনের বিপক্ষে। বুন্ডেসলিগার মতো জার্মান কাপেও অনুমিতভাবেই থাকছে না কোনো দর্শক। কর্তৃপক্ষের কড়া নির্দেশনা, ম্যাচের সময় তিন স্তরে মাঠে উপস্থিত থাকতে পারবেন সর্বোচ্চ ৩০০ জন।