তা র কা ব চ ন

আপডেট : ১২ মে ২০২০, ২০:৩৪

বলা হয়েছে আমি পূবাইলের হাসনাহেনা শুটিংস্পটে ৭ পর্বের একটি ধারাবাহিক নাটকে লুকিয়ে শুটিং করেছি। সত্যটা হলো আমাকে একটি নাটকের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু করোনার এই অসময়ের জন্য আমি কাজটি ফিরিয়ে দিয়েছি। তাছাড়া আমার মা গুরুতর অসুস্থ। আমি ছাড়া মায়ের দেখাশোনার কেউ নেই। তাকে ঘরে একা ফেলে রেখে আমি কেমন করে ৩-৪ দিনের জন্য নাটকের শুটিং করতে যাবো! খোঁজ নিলেই আসল তথ্য পাওয়া যেত। যে হাসনাহেনার কথা বলা হচ্ছে, সেখানে কথা বললেও তারা নিশ্চিত করতো নাটকের শুটিং হচ্ছে কি-না। কোনো যাচাই-বাছাই ছাড়া যিনি বা যারা আমাকে নিয়ে মিথ্যে সংবাদটি করেছেন তারা কাজটি ঠিক করেননি। আমি এর শাস্তিমূলক ব্যবস্থা চাইবো নাটক সংশ্লিষ্ট সংগঠনগুলোর কাছে।

 

শুটিং করা নিয়ে মিথ্যে সংবাদ প্রচার প্রসঙ্গে

অভিনেত্র ঊর্মিলা শ্রাবন্তী কর