করোনা ভাইরাস প্রতিরোধে কাজ করছে উন্নয়ন সহযোগী সংস্থা ফ্রেন্ডশিপ। রাজধানীসহ দেশের সুবিধাবঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীর প্রায় ৩ লাখ মানুষকে খাদ্যসামগ্রী এবং বিশেষ স্বাস্থ্যসেবা দিচ্ছে সংস্থাটি। ‘কোভিড-১৯ প্রতিরোধে স্থাপনা ও সমাজিক প্রস্তুতিও সচেতনতা বৃদ্ধি’ প্রকল্পের আওতায় দাতা সংস্থা ‘ইউকে এইড’ এবং ‘স্টার্ট ফান্ড বাংলাদেশ’-এর সহযোগিতায় চলতি বছরের এপ্রিল থেকে শুরু হয় ফ্রেন্ডশিপের এই বিশেষ স্বাস্থ্যসেবা
০০০
দেশে করোনা চিকিত্সায় অক্সিজেনের সংকট নিরসনে নিজস্ব উত্পাদনব্যবস্থা উন্মুক্ত করেছে আবুল খায়ের গ্রুপ। চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিকাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজ হসপিটালে অক্সিজেন সিলিন্ডার সরবরাহের মাধ্যমে এই কার্যক্রম উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তর, হাসপাতাল ও আবুল খায়ের গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন
০০০
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে স্পন্দন পাওয়ার অ্যান্ড এনার্জি লিমিটেড। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বরগুনার তিনটি উপজেলায় ৩০ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি বরগুনায় কর্মরত চিকিত্সক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে এন-৯৫ মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে
