আপনার রাশিফল

আপডেট : ১২ মে ২০২০, ২১:২৫

মুহম্মদ আনিসুল হক

১৩ মে ২০২০ খ্রিষ্টাব্দ, বুধবার

আজ ৩০ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ এবং ১৯ রমজান ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ১৭ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৩৩ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শুক্র ও ইউরেনাস। আপনার শুভ সংখ্যা: ৪ ও ৬। শুভ বার: রবি ও শুক্র। শুভ রত্ন: গার্নেট ও হীরা। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

কর্মপরিবেশ মোটামুটি অনুকূল থাকতে পারে। কর্মপ্রত্যাশীদের কর্মপ্রাপ্তির প্রচেষ্টা জোরদার করতে হবে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ পিতার আরোগ্য লাভ হতে পারে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে।        

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। জীবনকে অর্থবহ করার চেষ্টা করুন। কোনো সত্গুরুর পরামর্শে উপকৃত হতে পারেন। তীর্থভ্রমণে যেতে পারেন। সামাজিক যোগাযোগ চালিয়ে যান।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

সময়ের প্রতিকূলতা সম্পর্কে সতর্ক থাকুন। শরীর ভালো যাবে না। অবহেলা না করে চিকিত্সকের পরামর্শ নিন। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

কোনো বন্ধুর সহযোগিতায় উপকৃত হতে পারেন। আপনজন কেউ শত্রুতা করতে পারে। বিবাদ এড়িয়ে চলুন। ব্যবসায়িক দিক মোটামুটি ভালো থাকবে। বিনিয়োগ চিন্তা করে তারপর করুন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

শত্রুরা তত্পর হয়ে উঠতে পারে। শত্রুকে দুর্বল ভাবা ঠিক হবে না। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। শরীর ভালো যাবে না। প্রয়োজনবোধে চিকিত্সকের পরামর্শ নিন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। অন্যথায় সুযোগ হাতছাড়া হতে পারে। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহবোধ করতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

মায়ের শরীর-স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। পথ চলাচলে সতর্ক থাকুন। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। উত্তেজনা পরিহার করুন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

প্রয়োজনে প্রতিবেশীদের কারো সহযোগিতা গ্রহণ করুন। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলুন। গলায় কোনো সমস্যা দেখা দিতে পারে। ঠান্ডা ও ধুলাবালি সম্পর্কে সতর্ক থাকুন ।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

অতিথি আপ্যায়নে ব্যয় কিছুটা বৃদ্ধি পেতে পারে। পড়াশোনায় আনন্দবোধ করতে পারেন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। মূল্যবোধ বজায় রাখুন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

নিজেকে যথাযথভাবে প্রকাশ করার চেষ্টা করুন। শরীর মোটামুটি ভালো থাকতে পারে। অপরের প্রতি সদাচরণ করুন। জ্ঞাতিশত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

প্রয়োজনে বন্ধুদের সহযোগিতা নিন। উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। বড়ো ভাইবোনদের পরামর্শ অনুযায়ী চলার চেষ্টা করুন।