ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সংগঠন সাইবার ক্যাফে ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর পক্ষ থেকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফা জব্বারের কাছে ৬ দফা প্রস্তাবনা রেখে করোনাকালে ইন্টারনেট ব্যবসায়ীদের জন্য আর্থিক প্রণোদনার জন্য আবেদন করা হয়েছে। সাইবার ক্যাফে ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর সভাপতি এ এম কামাল উদ্দীন আহমদ সেলিম লিখিত স্বাক্ষরে এক আবেদনে এমন দাবি করা হয়েছে। তিনি বলেন, আমরা বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্স প্রাপ্ত এবং এফবিসিসিআইয়ের সদস্যভুক্ত। সরকারের কাছে কোয়াবের দাবি হাজার হাজার ক্যাটাগরি আইএসপি বাঁচলে, বাঁচবে ডিজিটাল বাংলাদেশ। ফলে ইন্টারনেট ব্যবাসয়ীদের জন্য আর্থিক প্রণোদনার মাধ্যমে এই সেবা খাতকে বাঁচিয়ে রাখার দাবি করা হয়। —প্রেস বিজ্ঞপ্তি
