২৫ দোকান মালিককে জরিমানা

আপডেট : ১২ মে ২০২০, ২১:৫৩

ইত্তেফাক রিপোর্ট

অকারণে ঘোরাফেরা করা ও দোকানে আড্ডা দেওয়ায় ২৫ দোকান মালিককে গতকাল মঙ্গলবার ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন শাখা জানায়,  করোনা ভাইরাসের সংক্রমণরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটিতে অকারণে ঘোরা-ফেরা নিয়ন্ত্রণ করতে রাজধানী জুড়ে এই অভিযান পরিচালনা করা হয়। সর্বমোট ২৫টি মামলায় ২৫টি দোকান মালিককে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়। এরমধ্যে  লালবাগ বিভাগে ১৬টি দোকানে ১৬ হাজার ৫০০ টাকা, তেজগাঁও বিভাগে ছয়টি দোকানে ৬ হাজার টাকা ও উত্তরা বিভাগে তিনটি দোকানে ১১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।