অনুদানের টাকায় অনলাইন দাবা টুর্নামেন্ট সঙ্গে প্রশিক্ষণ

আপডেট : ১৩ মে ২০২০, ২০:৩৯

স্পোর্টস রিপোর্টার

করোনার এই মহামারির মধ্যে দাবা খেলাটা যেন বন্ধ না থাকে তার জন্য আন্তর্জাতিক দাবা সংস্থা তার সদস্য দেশগুলোকে সহায়তা দিচ্ছে। বাংলাদেশও সেই অর্থ পাবে বলে জানিয়েছে দাবা ফেডারেশন। ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন শামীম জানিয়েছেন, তারা অর্থ চেয়েছিলেন; আন্তর্জাতিক দাবা সংস্থা অর্থ দিতে সম্মতি দিয়েছে। আন্তর্জাতিক দাবা সংস্থা বাংলাদেশকে পাঁচ হাজার ডলার দেওয়ার কথা জানিয়েছে। শাহাবুদ্দিন শামীম জানিয়েছেন, এই অর্থ অনলাইন দাবা টুর্নামেন্টের জন্য দেওয়া হবে। সেই সঙ্গে প্রশিক্ষণ কার্যক্রমও চলবে। আন্তর্জাতিক দাবা সংস্থা অর্থ দেয়ার কথা জানিয়ে একটি চিঠি বাংলাদেশে পাঠিয়েছে। সেই চিঠিতে জানতে চেয়েছে বাংলাদেশ দাবা ফেডারেশন কীভাবে আর্থিক অনুদানটা খরচা করবে, তার একটা পরিকল্পনা পাঠানো হলেই অর্থ ছাড় দেওয়া হবে। একটা হচ্ছে অনলাইন টুর্নামেন্ট, অন্যটি হচ্ছে অনলাইন প্রশিক্ষণ। সাধারণ সম্পাদক  জানিয়েছেন তারা এই অর্থ দুটি কাজে ব্যবহার করবেন। আগামী জুনে তারা প্রথম অনলাইন দাবা টুর্নামেন্ট চালু করতে যাচ্ছেন, সঙ্গে প্রশিক্ষণ। তিনি বলেন, ‘অনলাইন টুর্নামেন্ট আগেও হয়েছিল কিন্তু অর্থ পাওয়া যেত না। এখন অর্থ পাওয়া যাচ্ছে।’ প্রায় দুইশ সদস্য রয়েছে আন্তর্জাতিক দাবা সংস্থার, সবাইকেই অর্থ দিচ্ছে। দাবা ফেডারেশন সম্পাদক শামীম জানিয়েছেন টোকিও অলিম্পিক গেমস পিছিয়ে গেছে। বিশ্বে যে মহামারি শুরু হয়েছে তাতে আন্তর্জাতিক দাবা সংস্থা মনে করছে আরো এক বছর এই পরিস্থিতি থাকবে। খেলাটা বন্ধ থাকতে পারে না।

বিশ্ব দাবায় কিছুই হবে না। দাবাড়ুদের সচল রাখতে এই উদ্যোগ।