নির্ঝর ও লিজার ‘তুমি’

আপডেট : ১৩ মে ২০২০, ২০:৪৩

 

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে তার ৩টি প্রেমের গানকে একত্রিত করে ‘তুমি’ শিরোনামে একটি দ্বৈত গান প্রকাশ করেছেন নির্ঝর চৌধুরী ও লিজা। নির্ঝরের পরিকল্পনা এবং শানের সংগীতায়োজনে এই গানটির মধ্যে আছে ‘তুমি কোন কাননের ফুল’, ‘তুমি সন্ধ্যার মেঘমালা’ ও ‘তুমি রবে নীরবে’ এই ৩টি গানের মিশেল। আধুনিক গানের শিল্পী লিজার এটাই প্রথম গাওয়া কোনো রবীন্দ্রসংগীত। গানটি ভিডিও করার পরিকল্পনা থাকলেও বর্তমান পরিস্থিতির কারণে লিরিক্যাল ভিডিও আকারেই মুক্তি দেওয়া হয়েছে গানটি। মিউজিক বক্স এবং নির্ঝর চৌধুরীর ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পেয়েছে।