বরিশালে ডিআইজির উদ্যোগে

আপডেট : ১৩ মে ২০২০, ২১:২২

বরিশাল অফিস

বরিশাল রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলামের উদ্যোগে শতাধিক সংবাদপত্র হকারের মধ্যে খাদ্যসহায়তা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টায় বরিশাল জিলা স্কুল মাঠে বরিশাল নগরীর তিন সংবাদপত্র এজেন্সির নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে সংবাদপত্র বিক্রয়কারীদের মাঝে এ সহায়তা প্রদান করা হয়। এসময় ডিআইজি বলেন, সংবাদপত্র বিতরণকারীরা বর্তমান সংকটকালে মানবেতর দিন কাটাচ্ছেন। তিনি বিষয়টি অনুধাবন করে তিন এজেন্সি থেকে প্রাপ্ত তালিকা অনুযায়ী এবং গুরুত্বপূর্ণ স্থানে পত্রিকা বিতরণকারীদের তালিকা প্রস্তুত করে খাদ্যসহায়তা দিয়েছেন। এছাড়াও বিভাগের বিভিন্ন জেলায় বিভিন্ন পেশার মানুষের মধ্যে এ খাদ্যসহায়তা প্রদান করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি এ কে এম এহসান উল্লাহ, পুলিশ সুপার ফয়েজ আহমেদ, পুলিশ সুপার হাবিবুর রহমান প্রামাণিক, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, এম রহমান নিউজ এজেন্সির স্বত্ত্বাধিকারী হারুন অর রশিদ, আলম বুক এজেন্সির স্বত্ত্বাধিকারী আলম সিকদার, রকি নিউজ এজেন্সির স্বত্ত্বাধিকারী মোস্তাফিজুর রহমান দুলাল।