সুবোধ কুমার চক্রবর্তী

আপডেট : ১৩ মে ২০২০, ২১:২২

বাংলাদেশ সাংবাদিক সমিতি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সিংগাইর সংবাদদাতা মানবেন্দু চক্রবর্ত্তীর পিতা সুবোধ কুমার চক্রবর্তী (৮৮) গতকাল বুধবার ভোরে পরলোক গমন করেছেন। তিনি চার ছেলে দুই মেয়ে রেখে গেছেন। সিংগাইর নিজ বাড়িতে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। তার আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চত্রবর্ত্তী ও জেলা সাংবাদিক সমিতির সম্পাদক শাহজাহান বিশ্বাস প্রমুখ।