ভাণ্ডারিয়ার তেলিখালীতে দুই জনের করোনা শনাক্ত ২২ বাড়ি লক ডাউন

আপডেট : ১৩ মে ২০২০, ২১:২৪

ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ৩ নম্বর তেলিখালী ইউনিয়নে দুই জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। জানা  গেছে, গত কয়েকদিন আগে ঐ দুই ব্যক্তিকে ঢাকা থেকে বাড়ি আসার পরে হোম কোয়ারেন্টাইনে রাখা হয় এবং তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার তাদের রিপোর্ট পজিটিভ আসায় ঐ রাতেই উপজেলা প্রশাসন এবং স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে ঐ বাড়িসহ সংলগ্ন এলাকার আরো ২২টি বাড়ি লকডাউন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, আক্রান্ত ব্যক্তিদের স্বাস্থ্যসেবাসহ ঐসব পরিবারকে খাদ্যসামগ্রী সহায়তা প্রদান করা হয়েছে। এই নিয়ে এ উপজেলায় ৯ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।