ক্যাপশন নিউজ

আপডেট : ১৩ মে ২০২০, ২১:৫২

 

 

করোনা পরিস্থিতিতে ব্যাংকিং কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে অব্যাহত রাখার লক্ষ্যে গতকাল ঢাকাস্থ করপোরেট শাখাপ্রধানদের সঙ্গে ভার্চুয়াল মিটিং করেন অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম। শাখা ব্যবস্থাপকদের পাশাপাশি সভায় ঊর্ধ্বতনরা অংশ নেন

০০০

ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) ৫ হাজার কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিমের অধীনে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি অংশগ্রহণ চুক্তি সম্পাদন করেছে। ইবিএল উপব্যবস্থাপনা পরিচালক এবং করপোরেট ব্যাকিং প্রধান আহমেদ শাহিন এবং বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের মহাব্যবস্থাপক খন্দকার মোরশেদ মিল্লাত সম্প্রতি ঢাকায় চুক্তিটি স্বাক্ষরের পর বিনিময় করেন