এক দিনের বেতন দিল লাফার্জহোলসিম বাংলাদেশের কর্মীরা

আপডেট : ১৩ মে ২০২০, ২১:৫৩

করোনা ভাইরাস মোকাবিলা

করোনা ভাইরাসের কারণে সৃষ্ট মহামারি মোকাবিলায় এপ্রিল মাসের বেতন থেকে এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করেছে লাফার্জহোলসিম বাংলাদেশের কর্মীরা। কোম্পানির পক্ষ থেকেও সমপরিমাণ অর্থ প্রদান করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সহায়তায় কোম্পানিটির অপারেশনাল সাইটগুলোর পার্শ্ববর্তী এলাকার স্থানীয় জনসাধারণের পাশে দাঁড়ানোর জন্য এই অর্থ ব্যয় করা হবে। —প্রেস বিজ্ঞপ্তি