করোনাহীন পরিস্থিতিতে বাংলাদেশসহ সারা বিশ্বের অর্থনীতি কেমন হবে? অর্থনীতিবিদরা বারবার সাবধান করছেন, কে বড়ো কে ছোটো, কে বিরোধী দল কে সরকারি দল—এ বিবাদে না গিয়ে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে এ সংকট মোকাবিলা করতে হবে। অর্থনীতিবিদদের মতে, চলমান অবস্থা দীর্ঘায়িত হলে খাদ্যপ্রাপ্তি খুবই চ্যালেঞ্জের হবে। সময়মতো খাদ্য উত্পাদন, সংরক্ষণ ও বণ্টন ব্যবস্থা সচল না রাখা গেলে খাদ্যাভাব দেখা দেওয়া স্বাভাবিক। তাই এখন থেকে খাদ্য উত্পাদন, সংরক্ষণ ও বণ্টন ব্যবস্থার ওপর সর্বোচ্চ জোর দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন এক খণ্ড জমিও খালি না রাখতে। পাশাপাশি উত্পাদিত কৃষিপণ্য যথাযথভাবে সংরক্ষণ এবং তার উপযুক্ত মূল্য নিশ্চিত করতে সর্বোচ্চ নজর দেওয়া জরুরি। মনে রাখতে হবে, কৃষকরাই আমাদের ত্রাণকর্তা।
গোপাল নাথ বাবুল
দোহাজারী, চট্টগ্রাম
