প্রকাশ : ১৪ মে ২০২০, ০০:০০আপডেট : ১৩ মে ২০২০, ২৩:১৬
উপজেলার উত্তরকুল গ্রামের নুরজাহান (১৫) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার বাড়ির কাছে ফুফুর বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে সে আত্মহত্যা করে। তার পিতা ঐ গ্রামের রিকশাচালক নূরুল ইসলাম।