দেশের অধস্তন আদালত এক দিনে ১ হাজার ১৩ আসামির জামিন মঞ্জুর করেছে। ১ হাজার ১৮৩টি জামিন আবেদনের ওপর শুনানি নিয়ে এ আদেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার রাতে এ তথ্য জানিয়েছেন হাইকোর্টের স্পেশাল অফিসার মো. সাইফুর রহমান। গত ১০ মে অধস্তন আদালতের ভার্চুয়াল কোর্টে শুধু জামিন শুনানি করতে নির্দেশ দেন প্রধান বিচারপতি। এরপরই অধস্তন আদালতের কোর্টগুলোতে শুধু জামিন শুনানি করছেন বিচারকরা।
এদিকে বুধবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের নেতৃত্বাধীন হাইকোর্টের একক ভার্চুয়াল বেঞ্চে মোট ১৭০টি জামিন আবেদন জমা দেওয়া হয়েছে। এর মধ্যে ১০টি নিষ্পত্তি হয়েছে। এছাড়া বিচারপতি জে বি এম হাসানের বেঞ্চে মোট ১০টি জামিন আবেদন জমা পড়েছে।
