ভুল করে সৌদি কূটনীতিকের নাম প্রকাশ করে এফবিআই যুক্তরাষ্ট্রে নাইন ইলেভেন হামলা

আপডেট : ১৪ মে ২০২০, ০০:৫৭

যুক্তরাষ্ট্রে নাইন ইলেভেন হামলায় ভুল করে হামলাকারীদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সৌদি আরবের এক কূটনীতিকের নাম ভুল করে প্রকাশ করেছিল মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। বিমান ছিনতাইয়ে দুই আল কায়েদা নেতার সঙ্গে তার সংযোগ ছিল বলে প্রকাশ করা হয়েছিল। নাইন ইলেভেন হামলায় নিহতদের পরিবারের এক মামলায় আদালতে এফবিআই এই তথ্য জানিয়েছে বলে ইয়াহু নিউজ জানায়। মুসায়েদ আহমেদ আল জাররাহ নামের ঐ কর্মকর্তা ওয়াশিংটনের সৌদি দূতাবাসের মধ্যম সারির কর্মকর্তা ছিলেন। —আলজাজিরা