তালেবানের ওপর হামলা চালাতে সেনাবাহিনীকে নির্দেশ আফগান প্রেসিডেন্টের

আপডেট : ১৪ মে ২০২০, ০০:৫৮

তালেবানের ওপর ফের হামলা চালানোর নির্দেশ দিয়েছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। তালেবানসহ অন্যান্য সশস্ত্র বাহিনীর হামলা চালাতে মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া টেলিভিশন ভাষণে তিনি এই নির্দেশ দেন। মঙ্গলবার সকালে একটি হাসপাতালে প্রসূতি ওয়ার্ডে হামলা চালিয়ে সদ্যজাত শিশু ও মাসহ প্রায় অর্ধশতাধিক হতাহত হয়। এরপরই এমন কড়া নির্দেশ দিলেন প্রেসিডেন্ট।—আলজাজিরা