বাগেরহাট প্রতিনিধি
করোনার উপসর্গ নিয়ে বৃহস্পতিবার ভোরে বাগেরহাটের কচুয়া উপজেলার উত্তর মাধপকাঠি গ্রামে এক নারীর মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগ নূরুন নাহার বেগম (৪৮) নামের ঐ নারীর নমুনা সংগ্রহের পর করোনা স্বাস্থ্যবিধি মেনে দাফন করে বাড়িটি লকডাউন করেছে। জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির জানান, কচুয়া উপজেলার উত্তর মাধপকাঠি গ্রামের শেখ আমজাদ আলী দীর্ঘদিন ধরে ঢাকায় সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করত। সপরিবারে তিনি ঢাকায় থাকতেন। আমজাদের স্ত্রী নূরুন নাহার বেগমও ঢাকায় বাসা বাড়িতে গৃহপরিচারিকা হিসেবে কাজ করত। এক সপ্তাহ আগে এই পরিবারটি গ্রামের বাড়িতে ফিরে আসেন। বৃহস্পতিবার ভোরে করোনার উপসর্গ নিয়ে নূরুন নাহার বেগম মারা যান। দ্রুত উপজেলা স্বাস্থ্য বিভাগ নূরুন নাহার বেগমের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
