খুলনায় ট্রাকচাপায় শিশু নিহত

আপডেট : ১৪ মে ২০২০, ২০:৫০

খুলনা অফিস

খুলনায় বালুবোঝাই ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মীম (৭) নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে রূপসা উপজেলার খুলনা-মোংলা সড়কের বাগমারাস্থ লকপুর ফিসের নামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মীম রূপসা উপজেলার নিকলাপুর গ্রামের পরিবহন সুপার ভাইজার মো. ইবরাহিম হোসেন ঝুনার মেয়ে।

রূপসা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিরুল ইসলাম জানান, দুপুর সোয়া ১২টার দিকে শিশু মীম রাস্তা পার হওয়ার সময় বালুবোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক ট্রাক ফেলে পালিয়ে যায়। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।