চট্টগ্রাম অফিস
চট্টগ্রামের পটিয়া-রাঙ্গুনিয়া উপজেলার সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব।
বৃহস্পতিবার বাইল্যার বাপের ডেবা নামক দুর্গম পাহাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় চারটি দেশে তৈরি ওয়ান শুটারগান, ৩ রাউন্ড তাজা কার্তুজ, ১০ রাউন্ড খালি খোসা এবং অস্ত্র তৈরির বিপুল সরঞ্জামাদি জব্দ করা হয়।
অভিযানে মো. রোকন ও মো. আবদুল নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তারা অস্ত্র তৈরির কারিগর বলে র্যাব জানায়। র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন এসব তথ্য নিশ্চিত করেন।
