মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের মির্জাপুরে প্রেসক্লাবের সভাপতিসহ ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস ঐ সাংবাদিকসহ আরো চার জনের করোনা আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক বলেন, বৃহস্পতিবার একজন সাংবাদিকসহ ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্ত হয়েছেন ১৪ জন। এর আগে করোনায় আক্রান্ত বৃদ্ধা রেনু বেগম মারা গেছেন। যারা আক্রান্ত হয়েছেন তাদের চিকিত্সার জন্য আইসোলেশনে পাঠানো হয়েছে।
