স্পোর্টস ডেস্ক
ইংলিশ প্রিমিয়ার লিগের দলগুলো যখন অনুশীলনে ফিরবে, ট্যাকলে থাকবে কড়া নিষেধাজ্ঞা। অনুশীলনে ফেরার আনুষ্ঠানিক ঘোষণার আগে দলগুলোকে নির্দেশনা পাঠিয়েছে কর্তৃপক্ষ। তাতেই জারি করা হয়েছে এ নিয়ম। প্রটোকল অনুযায়ী আরো নজরদারি থাকবে মাঠের জীবাণুমুক্ত করার ওপর।
