যুবরাজের বাজি হার্দিক

আপডেট : ১৪ মে ২০২০, ২০:৫৬

হার্দিক পান্ডিয়া যে ভারতের জন্য একটা বড়ো সম্ভাবনাময় সম্পদ, তাতে কারোরই সন্দেহ নেই। কিন্তু সমস্যা হলো, তার শৃঙ্খলা সমস্যার কারণে তিনি নিজেকে এখনো মেলে ধরতে পারেননি। ভারতের সাবেক ক্রিকেটার যুবরাজ সিং মনে করেন, ঠিকমতো সামলাতে পারলে ২০২৩ বিশ্বকাপে হার্দিক হবেন সেরা সম্পদ। যুবরাজ বলছিলেন, ‘আমি মনে করি, হার্দিকের দ্রুততম টি-টোয়েন্টি ফিফটির রেকর্ড ভাঙার ক্ষমতা আছে। আমি মনে করি, হার্দিক ফেনোমেনাল এক প্রতিভা। কিন্তু ওর সম্ভবত নিজের মাথা নিয়ে কাজ করার দরকার আছে। সে খুবই পরিশ্রমী। ভালো ছেলে। কিন্তু নিজেকে নিয়ে কাজ করতে হবে।’ যুবরাজ মনে করেন, এই মুহূর্তে পৃথিবীতে হার্দিকের চেয়ে ভালো বল পেটাতে পারা খেলোয়াড় খুব কম আছে।