মানিকগঞ্জ প্রতিনিধি
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন, দরিদ্র ও অল্প আয়ের মানুষদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ। গতকাল দুপুরে মানিকগঞ্জ জেলা পরিষদের সদস্য আবুল বাশারের ব্যক্তিগত অর্থায়নে মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া, পুটাইল ও নবগ্রাম ইউনিয়নের বিভিন্ন গ্রামের তিন শতাধিক মানুষের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, সাবেক সাংগঠনিক সম্পাদক দীপক কুমার ঘোষ, জেলা যুবলীগের আহ্বায়ক ও মানিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজা প্রমুখ।
