পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার সাক্ষাত্ করেছেন। গতকাল পুলিশ সদর দপ্তরে এই সৌজন্য সাক্ষাত্কার অনুষ্ঠিত হয়। সাক্ষাত্কালে আইজিপি এবং মার্কিন রাষ্ট্রদূত উভয়েই পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন। এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এবং ঢাকার মার্কিন দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন —ইত্তেফাক
