চাঁদাবাজির মামলায় খিলগাঁওয়ে দুই জন গ্রেফতার

আপডেট : ১৪ মে ২০২০, ২৩:০৫

ইত্তেফাক রিপোর্ট

ক্যাসিনোকাণ্ডে গ্রেফতার হয়ে কারাগারে থাকা বহিষ্কৃত যুবলীগ নেতা খালেদের সহযোগী শাহাদাত হোসেন সাধুর বিরুদ্ধে চাঁদাবাজির মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন: রকি ও সোহেল। তাদের পুলিশ হেফাজত চেয়ে আদালতে পাঠানো হলে হাকিম কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার এসআই ইলিয়াস হোসেন বলেন, ‘এক ক্যাবল ব্যবসায়ীর ম্যানেজারকে আটকে রাখার অভিযোগ ছাড়াও চাঁদাবাজি ও হুমকির অভিযোগ এনে মামলাটি করেছিলেন জালাল নামে এক ব্যক্তি। তবে মামলার এক নম্বর আসামি সাধু এখনো পলাতক। তাকে গ্রেফতারে পুলিশ কাজ করছে বলে জানান তদন্ত কর্মকর্তা। ইলিয়াস হোসেন বলেন, ১১ মে করা ঐ মামলায় আসামিদের তালিকায় রিয়াদ, রকি ও সোহেল  বেপারির নাম রয়েছে।