জাতিসংঘের আগামী অধিবেশনে বিশ্ব নেতাদের মিলিত হওয়ার সম্ভাবনা নেই : গুতেরেস

আপডেট : ১৫ মে ২০২০, ০০:৩৬

জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস বলেছেন, আগামী সেপ্টেম্বরে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘের বার্ষিক সাধারণ অধিবেশনে বিশ্ব নেতাদের মিলিত হওয়ার সম্ভাবনা নেই। গতকাল প্রকাশিত ফ্রান্সের সাপ্তাহিক ম্যাগাজিন প্যারিস-ম্যাচ’কে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি জানান, এ সম্মেলনের ক্ষেত্রে সম্ভাব্য ডিজিটাল প্রযুক্তির ‘বিভিন্ন বিকল্পের’ কথা ভাবছেন। পরে তিনি এর নির্ধারিত বিকল্পগুলো সদস্য রাষ্ট্রের কাছে উপস্থাপন করা হবে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে জাতিসংঘের বার্ষিক সাধারণ অধিবেশন শুাং হওয়ার কথা। ১৯৪৫ সালে জাতিসংঘ প্রতিষ্ঠার পর থেকে কখনো সম্মেলন বাতিল করা হয়নি। তবে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কে হামলা এবং ১৯৬৪ সালে এ সংস্থার আর্থিক সংকটের কারণে এ সম্মেলন মাত্র দু’বার পিছিয়ে দেওয়া হয়েছিল।