করোনা পজিটিভ ছিলেন অধ্যাপক আনিসুজ্জামান

আপডেট : ১৫ মে ২০২০, ০০:৫৩

জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে? G Kviণে স্বাস্থ্যবিধি মেনে আজ শুক্রবার সরকারি ব্যবস্থাপনায় তার দাফন সম্পন্ন হবে। গতকাল রাতে এ তথ্য নিশ্চিত করেন তার ছেলে আনন্দ জামান।

তিনি বলেন, আব্বার করোনা ভাইরাসের প্রমাণ পাওয়া গেছে। যার কারণে স্বাস্থ্যবিধি মেনে তার দাফন সম্পন্ন করা হবে| পূর্বঘোষিত কর্মসূচি পালন করা হবে না। যদিও এর আগে বাংলা একাডেমিতে শ্রদ্ধা নিবেদন পর্ব সেরে ঢাকা বিশ্ববিদ্যালয় জামে মসজিদে জানাজা পড়িয়ে, আজিমপুর কবরস্থানে আনিসুজ্জামানকে তার বাবার কবরে দাফন করার বিষয়ে পারিবারিক সিদ্ধান্ত হয়েছিল|