আসছে শীত যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন হতে পারে। দেশটিতে ওই সময় ফের করোনা ভাইরাসের পুনরুত্থান হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের বায়োমেডিক্যাল অ্যাডভান্সড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কর্তৃপক্ষের (বিএআরডিএ) সাবেক পরিচালক রিক ব্রাইট। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বায়োমেডিক্যাল অ্যাডভান্সড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কর্তৃপক্ষের (বিএআরডিএ) সাবেক পরিচালক রিক ব্রাইটের মার্কিন কংগ্রেসে সাক্ষ্য দেয়ার সময় এমন সতর্ক বার্তা দেন।
যুক্তরাষ্ট্রের করোনা ভ্যাকসিন তৈরির জন্য গঠিত দলের নেতৃত্বে ছিলেন রিক ব্রাইট। তবে গত মাসে ব্রাইটকে তার পদ থেকে সরিয়ে দেয়া হয়। ব্রাইটের দাবি, করোনার চিকিৎসা ইস্যুতে ট্রাম্পের সমালোচনা করার কারণে পদ থেকে তাকে সরিয়ে দেয়া হয়েছে।
জানুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা হানা দিলে রিক জানিয়েছিলেন যে ভাইরাসটির বিরুদ্ধে লড়াইয়ের জন্য যুক্তরাষ্ট্রে পর্যাপ্ত পরিমাণ মেডিক্যাল সামগ্রী নেই।
ইত্তেফাক/এআর
