আপনার রাশিফল

আপডেট : ১৫ মে ২০২০, ২১:০৭

মুহম্মদ আনিসুল হক

১৬ মে ২০২০ খ্রিষ্টাব্দ, শনিবার

আজ ২ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ এবং ২২ রমজান ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ১৬ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৩৪ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৭। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: নেপচুন ও শুক্র। আপনার শুভ সংখ্যা: ৩ ও ৭। শুভ বার:  সোম ও শুক্র। শুভ রত্ন: হীরা ও অ্যামিথিস্ট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

আর্থিক দিক ভালো যাবে। মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। বড়ো ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের পরামর্শ গ্রহণ করুন। পেশাগত যোগাযোগ চালিয়ে যান।                

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

দিনটি শুভ সম্ভাবনাময়। কর্মপরিবেশ অনুকূলে থাকবে। কর্মস্থলে সিনিয়রদের কারো পরামর্শ কাজে লাগাতে পারেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ পিতার আরোগ্য লাভ হতে পারে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

সামাজিক যোগাযোগ চালিয়ে যান। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। জীবন ও জগত্ সম্পর্কে কোনো ধারণা পেতে পারেন। ভ্রমণের সুযোগ পেতে পারেন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। সামাজিক সংকট এড়িয়ে চলুন। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যে লাভবান হতে পারেন। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। ঘনিষ্ঠ কেউ শত্রুতা করতে পারে। বিবাদ এড়িয়ে চলুন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

কর্মপরিবেশ খুব একটা অনুকূল নাও থাকতে পারে। কর্মস্থলে ঝামেলায় জড়ানো ঠিক হবে না। শরীর অসুস্থ হতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। আহারে-বিহারে সতর্ক থাকুন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহবোধ করতে পারেন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। সন্তানের প্রতি খেয়াল রাখুন। যাত্রা ও যোগাযোগ শুভ।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। মন ভালো থাকবে। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। আবেগ সংযত রাখুন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

গলাসংক্রান্ত কোনো সমস্যা দেখা দিতে পারে। ঠান্ডা ও ধুলাবালি সম্পর্কে সতর্ক থাকুন। যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে চলার চেষ্টা করুন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

অধীনস্থদের কাজে লাগাতে চেষ্টা করুন। মূল্যবোধ বজায় রাখুন। উত্তেজনার বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত  নেওয়া থেকে বিরত থাকুন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করুন। আর্থিক দিক ভালো যাবে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

অপরের প্রতি সদাচরণ করুন। ব্যবসায়িক দিক ভালো যেতে পারে। কোনো বিশেষ পোশাক ভালো লাগতে পারে। ঘনিষ্ঠ কোনো বন্ধুর সহযোগিতায় উপকৃত হতে পারেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। ভ্রমণের সুযোগ পেতে পারেন। অকারণ ব্যয় পরিহার করুন। শারীরিক অসুখ-অশান্তিকে অবহেলা না করে যথাযথ চিকিত্সা গ্রহণ করুন।