স্পোর্টস ডেস্ক
মহেন্দ সিং ধোনির ফিটনেস নিয়ে কখনোই কোনো শঙ্কা ছিল না। তারপরও তারপরেও ভরসা পাচ্ছেন না সাবেক ভেংকটেশ প্রসাদ। সমপ্রতি এক সাক্ষাত্কারে তিনি দাবি করেন, ধোনির আবারো জাতীয় দলে ফেরার রাস্তা খুব কঠিন।
প্রসাদ বলেছেন, ‘ধোনির জন্য দলে ফিরে আসা খুবই কঠিন হয়ে দাঁড়াচ্ছে। প্রায় বছরখানেক আন্তর্জাতিক ক্রিকেট খেলেনি। ফলে দলে প্রত্যাবর্তন মোটেও সহজ নয়। ধোনি যে ফিট সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ওর বয়স প্রায় চল্লিশের কাছাকাছি। ওর রিফ্লেক্সও আগের মতো নেই। তবে আমি পুরো বিষয়টাই টিম ম্যানেজমেন্টের উপরে ছেড়ে দিতে চাই। ধোনি যদি ভালো ফিটনেস দেখাতে পারে, তাহলে টিম ম্যানেজমেন্ট নিশ্চয় ওকে নিয়ে ভাববে। দলে ঢোকানোর জন্য কোনো কৌশল হয়তো তারা বেছে নেবে।’
