তা র কা ব চ ন

আপডেট : ১৫ মে ২০২০, ২১:১১

এখন জাহিদ হাসানের একটি শুটিংয়ের সঙ্গে আমার ফেসবুকের ভিডিওটা নিয়ে অনেকেই জল ঘোলা করার চেষ্টা করছেন। এই নিয়ে আমাকে অনেকেই লজ্জায় এবং বিব্রত অবস্থার মধ্যে ফেলছেন। আমাদের বাসার পাশেই মেহেদী মার্ট নামে একটি দোকান আছে। এক ছাদের নিচে সেখানে সবকিছু পাওয়া যায়। সেখান থেকে আমরা নিয়মিত বাজার সদাই করি। গত ১১ তারিখ রাতে বাজার করতে গেলে সেটার মালিক আমাকে অনুরোধ করে বলেন, সেলিম ভাই, আমাদের ফেসবুক পেজের জন্য আপনি একটু কথা বলে দেন। তখন আমি জিজ্ঞাসা করি কী কথা ভাই? তিনি বলেন, আপনি যে সচেতনভাবে নিরাপদে বাজার করতে ঢুকলেন, স্বাস্থ্যবিধি মেনে। মূলত নিরাপদ থেকেই এখানে বাজার করতে পারলেন, সেটাই একটু বলবেন। তখন আমি বলেছি এটা তো ঠিক না, শুটিংয়ের মধ্যে পড়ে। তখন তারা বলেন, এটা সচেতনতামূলক ভিডিও ফেসবুকের জন্য। একজন মালিকের কথা তো আর ফেলা যায় না। যেভাবে বাজার করতে গিয়েছিলাম, সেই অবস্থায়ই সচেতনতার কথা বলি।

 

সম্প্রতি একটি ভিডিও প্রকাশ নিয়ে বিতর্ক প্রসঙ্গে

অভিনেতা শহীদুজ্জামান সেলিম