ঈদ উপলক্ষে নির্মিত হয়েছে বিশেষ ধারাবাহিক নাটক ‘আনন্দ ভ্রমণ’। নাটকটি ঈদের দিন থেকে রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হবে এটিএন বাংলায়। ফজলুল সেলিমের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল।
নাটকটিতে অভিনয় করেছেন সাজু খাদেম, আ খ ম হাসান, ড. এজাজ, ফারুক আহমেদ, শবনম ফারিয়া, প্রিয়া আমান, উর্মিলা শ্রাবন্তী কর, তারিক স্বপন, রিমি করিম, আব্দুল্লাহ রানা, সাবেরী আলম, কে এস ফিরোজ, সাবিহা জামান, অনুভব, এমিলা হক, রিমন সরকার, হেদায়েত নান্নু, সাদিয়া রুবায়েত, সোহেল, সিরাজুল ইসলাম, সামিরা নাহি, পারভেজ সুমন, আলমগীর প্রমুখ।
