গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা
গৌরীপুরে শুক্রবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। এ সময় আদালত গৌরীপুর পৌর শহরের মধ্যবাজার ও শ্যামগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে। অভিযানে দোকানে মূল্য তালিকা না থাকায় এবং সামাজিক দূরত্ব বজায় না রাখায় ৯ জন ব্যবসায়ীকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।
