বরিশালে অসহায় মানুষের পাশে আমার বাংলাদেশ ফাউন্ডেশন

আপডেট : ১৫ মে ২০২০, ২১:৪২

বরিশাল অফিস

বরিশালে অসহায় দুস্থদের মাঝে আমার বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। গত এক সপ্তাহে ফাউন্ডেশনের কর্মীরা নিজস্ব পরিবহনে অসহায়-দুস্থদের তালিকা করে এক হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌছে দিয়েছে।

ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর মো. ইমরান চৌধুরী জানান, প্রাণঘাতি করোনা প্রাদুর্ভাবের কারণে খাদ্য সংখটে পড়া অসহায় পরিবারের পাশে দাড়াতে চায় ফাউন্ডেশন। খাদ্য সহায়তা প্রদানকালে সমাজসেবা কার্যালয়ের জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, আমার বাংলাদেশ ফাউন্ডেশনের সদস্য মেহেদী হাসান শুভ, রবিন চন্দ্র রায় সহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই এক হাজার পরিবার এ খাদ্য সহায়তার আওতায় এসেছে। পর্যায়ক্রমে ৫ হাজার পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।