পঞ্চগড়ে বিদ্যুত্স্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

আপডেট : ১৫ মে ২০২০, ২১:৪৫

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে বিদ্যুত্লাইনে কাজ করতে গিয়ে রবিউল ইসলাম রবি নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার জেলার সদর উপজেলার পূর্ব শিংপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রবি সদর উপজেলার পঞ্চগড় ইউনিয়নের পূর্ব শিংপাড়া গ্রামের মৃত আব্দুল হালিম ওরফে হালিম ফকিরের ছেলে।

পঞ্চগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহেদুল ইসলাম জানান, রবি তার বাড়ির পাশে একটি বিদুতের খুঁটিতে কাজ করছিলেন। হঠাত্ করে তিনি বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। স্থানীয়রা তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. আতাহার আলী জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ঐ ব্যক্তির মৃত্যু হয়েছে।