পলাশ (নরসিংদী) সংবাদদাতা
পলাশে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দেলোয়ার হোসেন নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার গজারিয়া ইউনিয়নের গজারিয়া গ্রামে ধান কাটার সময় বজ্রপাতের ঘটনা ঘটে। দেলোয়ার হোসেন ঐ গ্রামের ফাইজদ্দিনের ছেলে। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন বজ্রপাতে কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
কটিয়াদীতে বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের
কশোরগঞ্জ প্রতিনিধি ও কটিয়াদী সংবাদদাতা জানান, কটিয়াদী উপজেলার পৃথক স্থানে বৃহস্পতিবার বজ্রপাতে দুই জন কৃষক ও একটি গরু মারা গেছে। উপজেলার পাইকশা গ্রামের লাল মিয়া বৃষ্টির মধ্যে বিলপাড় থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে মারা যান। ঐ সময় তার সঙ্গের গরুটিও মারা যায়। এদিকে মীরের পাড়া গ্রামের ইন্নস আলী জমি থেকে ধান কেটে বাড়ি ফেরার সময় বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
