কালিহাতীতে বিদ্যুত্স্পৃষ্টে কৃষকের মৃত্যু

আপডেট : ১৫ মে ২০২০, ২১:৪২

কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা

কালিহাতীতে অরক্ষিত বিদ্যুতের তারে জড়িয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে এই দুর্ঘটনা ঘটে। নিহত কৃষক মো. তারা মন্ডল সল্লা ইউনিয়নের আনালিয়াবাড়ি গ্রামের মৃত বাহাদুর মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, মো. তারা মন্ডল দুপুরে নিজের খেতে ধান কাটতে  যান। সে সময় বাঁশের খুঁটি ভেঙে পড়ে থাকা একটি বৈদ্যুতিক তারে জড়িয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্বজনেরা লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।