রায়পুরে এক বাড়িতে ১৫ জনের করোনা শনাক্ত

আপডেট : ১৫ মে ২০২০, ২১:৪২

রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা

রায়পুরে প্রথম ১৩ বছরের এক শিশুর করোনায় আক্রান্তের সংস্পর্শে এসে নতুন করে আরো ১৪ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত সবাই উপজেলার সোনাপুর ইউনিয়নের ঐ শিশুর বাড়ির আত্মীয়স্বজনসহ আশপাশের বাসিন্দা। এ নিয়ে রায়পুরে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৮ জনে। রায়পুরে গত দুই দিনে সর্বোচ্চ ১৪ জন করোনায় (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

শুক্রবার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন। তিনি জানান, শনাক্ত হওয়া সবাইকে স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে কোয়ারেন্টাইনে ও আইসোলেনে থাকতে বলা হয়েছে। ঐ শিশুর সংস্পর্শে আসা আরো কিছু লোকের নমুনা সংগ্রহ করা হয়েছে।