মাহমুদ আলমকে ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ১১ নভেম্বর তাকে এই নিয়োগ প্রদান করেন। এর আগে তিনি জনসংযোগ দফতরে উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ১২ নভেম্বর সোমবার তিনি ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে যোগদান করেছেন। মাহমুদ আলম ১৯৮৬ সালে জনসংযোগ দফতরে রিপোর্টার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি সিনিয়র রিপোর্টার, সহকারী পরিচালক এবং উপ-পরিচালক পদে পদোন্নতি পান। প্রায় এক দশক ধরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় বার্তার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।-প্রেস বিজ্ঞপ্তি
