যুক্তরাষ্ট্রে করোনায় ঝরল আরও ১৬৮০ প্রাণ

আপডেট : ১৬ মে ২০২০, ১১:২৭

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে নতুন করে আরও ১ হাজার ৬৮০ জন প্রাণ হারিয়েছে। এনিয়ে দেশটিতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ৮৭ হাজার ৪৯৩ জনে দাঁড়ালো। শুক্রবার জনস হফকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।

বাল্টিমোর ভিত্তিক ওই ইউনিভার্সিটির দেয়া পরিসংখ্যান অনুযায়ী, কোভিড-১৯ ভাইরাসে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ১৪ লাখ ৪২ হাজার ৯২৪ জনে দাঁড়িয়েছে।

বৈশ্বিক এ মহামারিতে একক দেশ হিসেবে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। এখানে মৃতের ও আক্রান্তের সংখ্যা অন্য যেকোনো দেশের তুলনায় অনেক বেশি। সূত্র: এএফপি

ইত্তেফাক/এমআর