ঠাকুরগাঁওয়ে নার্সসহ করোনা শনাক্ত ৬

আপডেট : ১৬ মে ২০২০, ২০:৩৭

গত ২৪ ঘণ্টায় ঠাকুরগাঁওয়ে নতুন করে আরও ৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। শনিবার বেলা ৩টায়  এ তথ্য জানিয়েছেন ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান সরকার।

সিভিল সার্জন বলেন, ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি এন্ড রেফারেল সেন্টার থেকে এই তথ্য পাওয়া গেছে। করোনায় আক্রান্তরা হলেন, (সদর উপজেলার পৌরসভার ৫ নং ওয়ার্ড পূর্ব হাজীপাড়া বৈশাখী মোড়ে একজন নারী, বালিয়াডাঙ্গীর একজন, রাণীশংকৈলে একজন ও হরিপুরে তিনজন করোনায় সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। আগের রিপোর্টসহ ঠাকুরগাঁও জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ৩৪ জন।

আরও পড়ুন: বাণিজ্যিক উৎপাদনে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে

তিনি আরও বলেন, আক্রান্তদের মধ্যে ১৫ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

উল্লেখ্য, এর আগে শনিবার (১১ এপ্রিল) বিকেলে জেলায় প্রথম হরিপুরে দুইজন ও পীরগঞ্জে একজন করোনা শনাক্তের পর গত (১৫মে)  সর্বশেষ ঠাকুরগাঁওয়ে তিনজন শনাক্ত হয়।

ইত্তেফাক/এসি