১৭ মে ‘বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস’ ২০২০। দিবসটির এ বছরের প্রতিপাদ্য ‘সংযুক্তি ২০৩০ :টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ ‘Connect 2030: ICTs for the Sustainable Development Goals (SDs)’। জাতিসংঘের অঙ্গ সংগঠন ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) এর ১৯৩টি সদস্য রাষ্ট্রের মত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিআরসি প্রতি বছর নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে আসছে। তবে এ বছর করোনার বৈশ্বিক মহামারীর কারণে অনলাইনে এবং বেতার ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারণার মধ্যেই দিবসটির কার্যকম সীমাবদ্ধ থাকবে। এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মাননীয় মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার ও বিটিআরসি চেয়ারম্যান মোঃ জহুরুল হক সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেছেন।
