নওগাঁ-৪ : আওলীগ প্রার্থী ইমাজ উদ্দীন প্রামানিক বেসরকারিভাবে নির্বাচিত

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৮, ১৩:২৬

নওগাঁ-৪ আসনে আওলীগ প্রার্থী ইমাজ উদ্দীন প্রামানিক এক লাখ ৬৬ হাজার ৪৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

 

অপরদিকে, তার নিকটতম বিএনপি শামশুল আলম প্রামানিক পেয়েছেন ৪৯ হাজার ৯৭১ ভোট পেয়েছেন।

আরো পড়ুন : নওগাঁ-৩ : আওয়ামী লীগের সেলিম উদ্দীন বেসরকারিভাবে নির্বাচিত

এই জয়ের ফলে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ব্যাপক উন্নয়ন কর্মকান্ড এবং নির্বাচনী প্রচারণায় দলের নেতা-কর্মীদের সরব উপস্থিতি মহাজোটের বড় ব্যবধানে জয়ী হওয়ার নিয়ামক হিসাবে কাজ করেছে বলে মনে করা হচ্ছে।

 

ইত্তেফাক/অনি/ইউবি