শিল্পাঞ্চলগুলোতে প্রয়োজন করোনা টেস্ট বুথ

আপডেট : ১৬ মে ২০২০, ২২:৪১

শিল্পাঞ্চলগুলো বিশেষ করে গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার, চট্টগ্রাম এসব অঞ্চলে কিছু কিছু জোন ভাগ করে করোনা টেস্ট বুথ স্থাপন করা প্রয়োজন এবং এগুলো পোশাকশিল্পের জন্যই নির্ধারিত থাকবে। কোনো শ্রমিক বা পোশাকশিল্পে কাজ করে এমন কেউ আক্রান্ত হলে বা আক্রান্ত বলে সন্দেহ হলে যাতে দ্রুত পরীক্ষা করে তাকে আলাদা করা যায় সে বিষয়টি এখন সবার আগে। একটি অনলাইন পত্রিকার তথ্যমতে, পোশাক-শ্রমিক আক্রান্ত হয়েছেন ৪৮ জন। এ সংখ্যাটি এখন কত তা কিন্তু জানা যাচ্ছে না। এজন্যই প্রয়োজন নির্দিষ্ট জোনে জোনে ভাগ করে কতগুলো করোনা টেস্ট বুথ নির্মাণ। আশা করি এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্ব স্ব জেলা পরিষদ ও স্থানীয় প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে।

সাঈদ চৌধুরী

শ্রীপুর, গাজীপুর