হাজী শাহামত ফাউন্ডেশনের প্রতিবন্ধীদের মধ্যে ইফতার বিতরণ

আপডেট : ১৬ মে ২০২০, ২২:৪৫

ইত্তেফাক রিপোর্ট

সাভারের তেঁতুলঝোড়ায় হাজী শাহামত ফাউন্ডেশনের উদ্যোগে মহামারি করোনা ভাইরাসের কারণে কর্মহীন ৩০০ অসহায় ও প্রতিবন্ধীর মধ্যে প্রতিদিন ইফতার বিতরণ করা হচ্ছে। এ ইফতার বিতরণ কর্মসূচির উদ্বোধন করে ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী মো. নাজিম উদ্দিন  বলেন, মহামারি করোনা ভাইরাসের কারণে আমাদের জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে। অনেকেই কর্মহীন হয়ে পড়ায় তাদের আয়ের পথ বন্ধ হয়ে গেছে। সেই সব অসহায় মানুষের কথা চিন্তা করে হাজী শাহামত ফাউন্ডেশনের উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে ইফতার বিতরণ কার্যক্রম হাতে নিয়েছি। তেঁতুলঝোড়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে বিভক্ত হয়ে ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা প্রতিদিন ৩ শতাধিক সাধারণ মানুষের হাতে এ ইফতারসামগ্রী তুলে দিচ্ছে।