গাজীপুর প্রতিনিধি
গাজীপুর সোসাইটির উদ্যোগে নগরীর বিভিন্ন ওয়ার্ডের পাঁচ শতাধিক মধ্যবিত্ত পরিবারের কাছে ঈদ উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। গতকাল শনিবার সকালে নগরীর দীঘিরচালা এলাকায় সোসাইটির অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে সোসাইটির সভাপতি সুপ্রিম কোর্ট বারের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম বাবুল এসব ঈদসামগ্রী প্রদান করেন। এ সময় সোসাইটির সদস্য আওয়ামী লীগের নেতা সিরাজুল ইসলাম চৌধুরী, রইছ উদ্দিন, আক্তার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। উপহারসামগ্রীর মধ্যে ছিল পোলাওর চাল, সেমাই, চিনি, দুধ, সাবান প্রভৃতি।
