ইত্তেফাক রিপোর্ট
সাভারের আশুলিয়ায় বকেয়া বেতন ও কারখানা খুলে দেওয়ার দাবিতে দুটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। গতকাল শনিবার সকালে কাঠগড়া ও জিরাবোর এলাকায় একই গ্রুপের ম্যাগপাই কম্পোজিট ও ম্যাগাই নিটওয়্যার কারখানা দুটিতে এ শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটেছে। পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, ম্যাগাই নিটওয়ার কারখানাটি বেশ কিছু দিন আগে বন্ধ করে দেওয়া হয়েছে। কয়েক দিন ধরে শ্রমিকরা এপ্রিল মাসের বকেয়া বেতন দাবি জানিয়ে আসলে ম্যাগপাই কম্পোজিটও গতকাল শনিবার থেকে বন্ধ করে দেওয়া হয়। এ ঘটনার প্রতিবাদে বেতন ও কারখানা খোলার দাবিতে কারখানা দুটির শ্রমিকরা সকালে কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকে। পরে পুলিশ এসে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
